শিরোনাম
Passenger Voice | ০৩:৩২ পিএম, ২০২৫-০৪-১২
চৈত্রের দুপুরে সূর্যে তপ্ত রোদকে উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে লাখো মানুষের ঢল। সবার হাতে দুই হাজার কিলোমিটার দূরের ভূমি ফিলিস্তিনের জাতীয় পতাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। মূলমঞ্চ থেকে একটু পর পর ঘোষণা হচ্ছে, মাঠের ভেতরে আর কোনও যায়গা নেই। এই মুহূর্তে যারা যেখানে অবস্থান করছেন, সেখানেই বসে পড়ুন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।
বিকাল ৩টার কিছু সময় পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে লোকজন আসতে শুরু করেন সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত