ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Passenger Voice    |    ০২:০৫ পিএম, ২০২৫-০৩-২১


ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।  

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যরা।

সভায় ব্যাংকের কার্যক্রম শরী‘আহ পরিপালন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। ব্যাংকের বিভিন্ন কার্যক্রম শরী‘আহ নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। এছাড়া, ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত ও শরী‘আহ সম্মতভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।