শিরোনাম
Passenger Voice | ০৩:২১ পিএম, ২০২৫-০৩-২০
কামরুল হাসানঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪ আসামিসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রুজুর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন জাফর (২৫), নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাক্ষ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।
এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুটি স্টিলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়
এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান প্যাসেঞ্জার ভয়েস’কে জানান, নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি অভিযান টিম ডাকাতদলকে হাতে হাতে ধরে। গ্রেপ্তার ৪ আসামিসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত