শিরোনাম
Passenger Voice | ১২:০০ পিএম, ২০২৫-০৩-২০
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের দু’দিকে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে শতশত যানবাহন আটকা পড়ে।
কারখানার শ্রমিকরা জানান, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেয়নি। ঈদে ১০ দিনের ছুটির পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারাদেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত