নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

Passenger Voice    |    ০৪:০৭ পিএম, ২০২৫-০৩-১১


নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে নওগাঁ বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মোটরসাইকেলযোগে তারা দুজন (স্বামী-স্ত্রী) নওগাঁ শহরের দিকে আসছিলেন। বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে পৌঁছালে বগুড়া অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।