শিরোনাম
Passenger Voice | ১২:১৩ পিএম, ২০২৫-০৩-১১
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাস কারখানার শ্রমিকদের করা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর মহাসড়ক দুটিতে যান চলাচল শুরু হয়েছে। তবে মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত