শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২৫-০৩-১১
সাম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেডিকেল টেকনোলজি)
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিসে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ভালো ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্র্যাকটিস।
অভিজ্ঞতা: ০১-০২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত