চট্টগ্রামে ট্রাফিক বন্দর বিভাগের সচেতনতা মূলক কর্মশালা

News Desk    |    ১১:২৯ এএম, ২০১৯-১১-১৭


চট্টগ্রামে ট্রাফিক বন্দর বিভাগের সচেতনতা মূলক কর্মশালা

 

সড়ক নিরাপদ হলেই নিরাপদ হবে আমাদের জীবন। ফিটনেস বিহীন গাড়ী যেমনি ঝুকিপূর্ণ তেমনি লাইসেন্সহীন ড্রাইভারও ঝুকিপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ০১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে “সড়ক পরিবহন আইন-২০১৮”। যা বাস্তবায়নে সিএমপি, চট্টগ্রামে চলছে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

“আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরব বাড়ী” এই স্লোগানকে সামনে রেখে ১৬ নভেম্বর, ২০১৯ শনিবার ট্রাফিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ট্রাফিক বন্দর বিভাগ। এই কর্মশালার প্রধান অতিথি  ছিলেন ট্রাফিক বন্দর বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লুসাই পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন আন্ত:জিলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক আবুল বশর চৌধুরী, চট্টগ্রাম সীতাকুণ্ড টেম্পু মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ইমনসহ পরিবহনের বিভিন্ন পরিবহনের মালিক শ্রমিক নের্তৃবৃন্দ।


তারা পরিবহন মালিক,চালক,যাত্রী,শ্রমিক,পথচারী,মোটর সাইকেল আরোহী ও ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে সচেতনতামূলক উপদেশ প্রদান করেন। এছাড়াও উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেকটি জোনের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন সমূহে সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে অবগত করা হচ্ছে।