শিরোনাম
Passenger Voice | ০১:৫০ পিএম, ২০২৫-০৩-০৩
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার কথা বলেন তিনি।
রাজধানীর মতিঝিলে আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, অফিসের ফাইল আটকে না রেখে দ্রুত ছেড়ে দিতে হবে।
এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, যারা নানা ভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদের বিচার হওয়া উচিত।
অর্থনৈতিক ও জনস্বার্থে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করারও আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত