শিরোনাম
Passenger Voice | ০৫:৪৪ পিএম, ২০২৫-০৩-০১
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
শনিবার (১ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক সাইনবোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমায় ৮০ কিলোমিটার লেখা সংকেত দেখা গেছে।
এছাড়া সড়ক বরাবর সামনে বৈদ্যুতিক বোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমা মেনে চলতেও নির্দেশনা দেওয়া হচ্ছে।
তবে এখনো সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে ৬০ কিলোমিটার লেখা দেখানো হচ্ছে। সেটি সরানো হয়নি।
এর আগে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়াভাবে চালানো গাড়িগুলোকে বাগে আনতে নীতিমালা তৈরি করে কর্তৃপক্ষ। সে অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত