শিরোনাম
Passenger Voice | ০৫:১২ পিএম, ২০২৫-০২-২৮
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে দলটি।
নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন দলটির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত