শিরোনাম
Passenger Voice | ০৪:০১ পিএম, ২০২৫-০২-২৮
সুনামগঞ্জ-দিরাই সড়কের কাঠইর এলাকায় একটি বেইলি সেতুর পাঠাতন ভেঙে যাওয়ায় তিন উপজেলার সঙ্গে সুনামগঞ্জ সদর ও সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ফলে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্যমতে, ভোর ৪টার দিকে সদর থেকে দিরাইমুখী ট্রাকটি সেতুর শেষ প্রান্তে পৌঁছালে অতিরিক্ত ওজনের কারণে পাঠাতন ভেঙে যায়। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
তবে সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার সঙ্গে সেতু মেরামতের কাজ শুরু হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত পাঠাতন মেরামতের কাজ চলছে এবং ট্রাকটি সরানোর পরই যান চলাচল স্বাভাবিক করা হবে। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই সড়ক যোগাযোগ পুনরায় চালু হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত