শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০২৫-০২-২৮
নিজস্ব প্রতিবেদকঃ দেশের বীমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
২৭ ফেব্রুয়ারি রাজধানীতে গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদের নিজ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিএম ইউসুফ আলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত