শিরোনাম
Passenger Voice | ০৬:০০ পিএম, ২০২৫-০২-২৬
নিজস্ব প্রতিবেদক: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার- এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(২৩ ফেব্রুয়ারি) রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে রিফ্রেসার প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের তিনশত টাকা করে সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। আজকের প্রশিক্ষণে সর্বমোট ১৫০ জন পেশাদার গাড়িচালক প্রশিক্ষণ গ্রহণ করেন।
অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক সারওয়ার হোসেন খাঁন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম এবং জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। প্রশিক্ষণে প্রায় ১৫০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত