শিরোনাম
Passenger Voice | ১২:৩০ পিএম, ২০২৫-০২-২৬
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সম্মাননা পাচ্ছেন ১৪ জন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার অনুষ্ঠানে তাদের পদক দেওয়া হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, এবার ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম ও ক্রীড়ায় তামিম ইকবাল খান সম্মাননা পদক পাচ্ছেন।
এ ছাড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত