সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির ও নাগরিক সমাজের তীব্র নিন্দা

Passenger Voice    |    ০৬:৩২ পিএম, ২০২৫-০২-২৪


সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির ও নাগরিক সমাজের তীব্র নিন্দা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভি চট্টগ্রাম প্রতিনিধি নাঈম আহমেদ কফিলের বিরুদ্ধে গত কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। এ চক্রটির বিরুদ্ধে ফেসবুকে ভুয়া তথ্য এবং মিথ্যা ভিত্তিহীন ফটোকার্ড ছড়িয়ে মানুষেকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এমনকি ভুক্তভোগী সাংবাদিককে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। 

প্রশাসনের সহযোগীতা চেয়ে গত (২২ ফেব্রুয়ারী) সীতাকুণ্ড মডেল থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী সাংবাদিক। দ্রুত এই প্রতারক চক্রকে ধরার আশ্বাস পুলিশের। এই অপপ্রচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রতিবাদ জানিয়েছে নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী সালা উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি মহিউদ্দিন, সাবেক উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোরসালিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুর আলম জহুর,  চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবচার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, চট্টগ্রাম অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট সারোয়ার হোসাইন লাভলু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইমতিয়াজ আহম্মেদ জিয়া, সীতাকুণ্ডে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।