শিরোনাম
Passenger Voice | ০৮:০৯ পিএম, ২০২৫-০২-২১
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রনি ও তাপস জুমার নামাজ শেষে দাওয়াত খেতে মোটরসাইকেলে করে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ঘাতক বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত