শিরোনাম
Passenger Voice | ০৪:৫৬ পিএম, ২০২৫-০২-১৯
সিটিজেনস ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মোস্তাফিজুর রহমান ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়াতে বিভিন্ন বিভাগ ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মো. মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এম কম এবং বি কম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এছাড়াও তিনি ব্যাংক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল হাব (আর্থিক কেন্দ্র) পরিদর্শন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত