শিরোনাম
Passenger Voice | ০৩:২৪ পিএম, ২০২৫-০২-১৪
এখন পর্যন্ত এ বন্দর দিয়ে জানুয়ারির শুরু থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ৪৬ ট্রাকে ৯৬৬ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে বাংলাবান্ধা হয়ে নেপালে রফতানি করা হয়েছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরো ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে রফতানি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরটি দিয়ে ফ্রেস আলু ভর্তি ১৬টি ট্রাক নেপালে পাঠানো হয়।
থিংগস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠান ফ্রেস আলু রফতানি করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
উজ্জ্বল হোসেন জানান, ফ্রেস আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারি থেকে সংগ্রহ করে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ১৬টি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে যায়। প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন আলু ছিল। এখন পর্যন্ত এ বন্দর দিয়ে জানুয়ারির শুরু থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ৪৬ ট্রাকে ৯৬৬ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে বাংলাবান্ধা হয়ে নেপালে রফতানি করা হয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটিতে ৯৫ শতাংশই পাথর নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রফতানি হচ্ছে ভারত ও নেপালে। প্রয়োজনে বিভিন্ন পণ্য বাংলাদেশে আমদানিও হচ্ছে এ বন্দর দিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত