শিরোনাম
Passenger Voice | ০২:৩৯ পিএম, ২০২৫-০২-১১
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরে অধীনে নেওয়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টা থেকে সাহেপ্রতাপ এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদফতরে অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।
এ সংবাদ লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিম উল্লাহ, নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক অন্যরা উপস্থিত আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত