শিরোনাম
Passenger Voice | ০৫:০৫ পিএম, ২০২৫-০২-১০
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ের অন্যান্য সড়কগুলো থেকে এরইমধ্যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে অর্ধ শতাধিক নারী আন্দোলনকারী জাদুঘরের পাশের সড়কের ওপর বসে পড়েন। এসময় বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। পুলিশের উপর্যুপরি লাঠির আঘাতে আহতও হন অনেকেই।
তবে দুপুরের পর থেকে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন কিংবা কতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তারা তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।
এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীরা এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যদিও এরইমধ্যে এনটিআরসি- এর নিয়োগপ্রত্যাশীদের লাঠিচার্জ করে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত