শিরোনাম
Passenger Voice | ১০:২৭ এএম, ২০২৫-০২-০৪
ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় গতকাল সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সৌরভ ও দেবু।
নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা তারা, অন্যজনের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে ফেনী থেকে নোয়াখালীর কম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সৌরভ ও দেবু প্রাণ হারান।
গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত