শিরোনাম
Passenger Voice | ০৩:৪৬ পিএম, ২০২৫-০১-৩১
ময়মনসিংহে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিতরা হলেন—নগরীর কেওয়াটখালী এলাকার আজগর আলী বাবুলের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির মোটরসাইকেলটি বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত