শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২৫-০১-৩০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী উড়োজাহাজ নদীতে বিধ্বস্ত হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে।
সিবিএসের প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। পিএসএ এয়ারলাইনস বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ উড়োজাহাজটিতে আনুমানিক ৬৫ জন যাত্রী ছিল। তবে সংঘর্ষের সময় বিমানে ঠিক কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত নয়। সংঘর্ষের পর উড়োজাহাজটি পোতোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। কর্তৃপক্ষ এক্সে একটি পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী নৌকা নদীতে অনুসন্ধান চালাচ্ছে।
ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত