শিরোনাম
Passenger Voice | ০৩:৩৩ পিএম, ২০২৫-০১-২৯
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ জন প্রার্থীর নামে অফার লেটার ইস্যু করা হয়েছে। ব্যাংকটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদে ২০২৩ সালের ৩০ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ প্রার্থীর নামে অফার লেটার ইস্যু করা হয়েছে। যাঁদের নামে অফার লেটার ইস্যু করা হয়েছে, তাঁদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে নির্বাচিত প্রার্থীরা নিজেদের সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২ ফেব্রুয়ারি ডাউনলোড করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা, বরাবর রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে অফার লেটার অকার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী সময়ে এ অফার লেটারের বিপরীতে নিয়োগের কোনো সুযোগ থাকবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত