শিরোনাম
Passenger Voice | ০১:১৬ পিএম, ২০২৫-০১-২৫
পটিয়ায় কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন রাজন দত্ত।
শুক্রবার সকালে ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিলে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মারা যান।
ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, তিন ভাইয়ের মধ্যে মেঝ রাজন দত্ত শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। তার ঘরে ড্রয়ারে রাখা একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই। ...অকারণে কাউকে দোষ দিবেন না কিংবা হয়রানি করবেন না’।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছে। ‡
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত