শিরোনাম
Passenger Voice | ০৩:০৩ পিএম, ২০২৫-০১-২৪
ঢাকা মহানগরীতে যানজট নিয়ন্ত্রণে বিভিন্নস্থানে যানবাহন চলাচলে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সেখানে বলা হয়েছে আগামী শনিবার থেকে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড় হয়ে ডানে মোড় নিতে পারবে না। আগামী শনিবার থেকে এই নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ সিদ্ধান্তের কারণ হিসেবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। এর ফলে যানজট কমেছে। জনসাধারণ ইতিমধ্যে যার সুফল পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত