শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৫-০১-২৩
বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল ও এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন-ভাতা: মাসিক মোট বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত