শিরোনাম
Passenger Voice | ০৪:২৯ পিএম, ২০২৫-০১-১৮
গত নভেম্বরে দেউলিয়াত্বের আবেদন করা মার্কিন কোম্পানি স্পিরিট এয়ারলাইনস ২০০-এর মতো কর্মী ছাঁটাই করবে। খরচ কমানোর প্রচেষ্টায় এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তারা। ক্রমবর্ধমান ঋণ, প্রতিযোগিতা ও একীভূতকরণ চুক্তিতে পৌঁছতে ব্যর্থতার কারণে কোম্পানিটি চ্যাপ্টার ইলিভিনের মাধমে সুরক্ষার আবেদন করেছিল। স্পিরিট আশা করছে যে তারা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসবে। কোম্পানিটিতে প্রায় ১৩ হাজার স্থায়ী কর্মী এবং আট হাজার স্বতন্ত্র ঠিকাদার ও অস্থায়ী কর্মী রয়েছে। খবর সিএনএন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত