শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৫-০১-১৬
রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে একটি শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা-পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. তারেকুল ইসলাম আরও বলেন, রাতে রায়হান নামের ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত