শিরোনাম
Passenger Voice | ০১:২৫ পিএম, ২০২৫-০১-১৬
বাগেরহাটের মোংলায় সড়কের উপর রাখা পাথরের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে মোংলা-পেরিখালী সড়কের চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-রোকন উদ্দিন(৬০) ও দিদার মোল্লা(৩২)। রোকন উদ্দিন উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে এবং দিদার মোল্ল্যা খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান, মোংলার সোনাইলতলা এলাকা থেকে ধান নিয়ে টলিটি মোংলার সেলিমের রাইসমিলে রেখে আবার সোনাইলতলায় যাচ্ছিল। এ সময় টলিটি কুয়াশার কারনে পাথরের স্তুপে উঠে যায়। সঙ্গে সঙ্গে টলিটি তিনটি পল্টি দেয়। টলিতে থাকা সাত জনের মধ্যে তিন জন সুস্থ্য আছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে আসা একটি টলিগাড়ী( নসিমন) রাত দুইটার দিকে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এ সময় টলিটি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার বুলেট সেন জানান, বৃহস্পতিবার ভোরে আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে একজন হাসপাতালে আসার আগে মারা যান। বাকি দুজনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এরপর আহত একজন নিজেই সকাল ৯টার দিকে হাসপাতালে আসেন। তাকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত