শিরোনাম
Passenger Voice | ০৩:২২ পিএম, ২০২৫-০১-১০
প্রায় ৮৪৩ কোটি টাকা ঋণ আদায়ে রন হক সিকদারের মালিকানাধীন পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লিমিটেডের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে জনতা ব্যাংক। গতকাল ব্যাংকটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রায় ৮৪৩ কোটি টাকা ঋণ আদায়ে রন হক সিকদারের মালিকানাধীন পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লিমিটেডের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে জনতা ব্যাংক। গতকাল ব্যাংকটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ জুন পর্যন্ত এ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ হিসাবে জনতা ব্যাংকের মোট পাওনা ৮৪২ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ৯০২ টাকা। এ টাকা হালনাগাদ সুদ ও অন্যান্য খরচ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী সম্পত্তি নিলাম বিক্রির উদ্দেশ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে।
আগ্রহী দরদাতাদের জনতা ব্যাংক পিএলসির করপোরেট শাখা, জনতা ভবন, ১১০ মতিঝিল, ঢাকায় অথবা প্রধান কার্যালয়ের প্রকৌশল বিভাগ এস্টেট ডিপার্টমেন্টে রক্ষিত টেন্ডার বাক্সে দরপত্র জমা দিতে হবে। আর তা আগামী ২৯ জানুয়ারি বেলা ৩টার মধ্যে জমা দিতে হবে সাদা কাগজে সিলমোহর করা খামে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার পর আগ্রহী দরপত্রদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। আগ্রহী দরপত্রদাতারা চাইলে নিলামের আগে ব্যাংকের মাধ্যমে তালিকাভুক্ত সম্পত্তি, যেমন জমি, অবকাঠামো এবং মজুদ পরিদর্শন করতে পারবেন।
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিকদার পরিবারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ অনেক দিন ধরেই। তাদের নিয়ন্ত্রণে থাকাকালে ন্যাশনাল ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। ২০০৯ সালে যে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার কম, সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকার সময় তা বেড়ে ১২ হাজার কোটি টাকা ছাড়ায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত