শিরোনাম
Passenger Voice | ০৩:১৪ পিএম, ২০২৫-০১-০৭
ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত