শিরোনাম
Passenger Voice | ০৩:৩২ পিএম, ২০২৫-০১-০৪
টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।
নিহতের স্বজনরা জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী-স্ত্রী তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল ষ্টেশনের স্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত