শিরোনাম
Passenger Voice | ০৩:০০ পিএম, ২০২৫-০১-০৩
বাসের মধ্যে হারিয়ে যাওয়া ৪৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রাবণ পরিবহনে ডেমরা থেকে গুলিস্তান যাচ্ছিলেন মোহাম্মদ নাজমুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি। পরে গুলিস্তান থেকে তিনি তার অফিস মতিঝিলের টয়নবী সার্কুলার রোডের জেমি এয়ার ইন্টারন্যাশনালে আসেন। অফিসে পৌঁছে তিনি দেখেন বাসা থেকে আনা ৪৫ হাজার টাকা তার পকেটে নেই। অনেক খোঁজাখুঁজি করেও টাকা না পান তিনি।
এদিকে শ্রাবন পরিবহনের ওই বাসের এক যাত্রী একটি খামের মধ্যে থাকা টাকা ও একটি এনআইডি কার্ডের ফটোকপি পান। সেই টাকা ও এনআইডি কার্ডের ফটোকপি গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিনের কাছে জমা দেন। ট্রাফিক পুলিশ পরিদর্শক বিষয়টি মতিঝিল ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার শইমী ইমতিয়াজকে জানান। তখন সেই এনআইডি নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল নম্বর সংগ্রহ করে নাজমুল ইসলামকে ফোন করা হয়। পরে তিনি এলে যাচাই-বাছাই করে টাকা ফিরিয়ে দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত