ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫৬ মামলা

Passenger Voice    |    ০৫:২৬ পিএম, ২০২৫-০১-০১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এছাড়া অভিযানে ৪৭টি গাড়ি ডাম্পিং ও ৪৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।