শিরোনাম
Passenger Voice | ১১:৫৫ এএম, ২০২৪-১২-৩১
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার ভোর থেকে কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। এ কারণে কয়েকটি ফ্লাইটের যাত্রী অপেক্ষা করছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। তিনি বলেন, দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম।
সকালে নভোএয়ারের যাত্রী শহিদুল হক বলেন, দরকারি কাজে ঢাকায় যাওয়া প্রয়োজন, কিন্ত বিরূপ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। এয়ার অ্যাস্ট্রার যাত্রী সালমা বেগম বলেন, ‘সকালে ঠাকুরগাঁও থেকে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি, কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল বিলম্ব হবে।’
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত