শিরোনাম
Passenger Voice | ০৪:০৮ পিএম, ২০২৪-১২-২৬
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, অগ্রণী ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।
তিনি বলেন, বলরাম পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বলরাম পোদ্দারের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেন, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত