সচিবালয়ের মূল ফটকের সামনের সড়ক বন্ধ

Passenger Voice    |    ১২:০৬ পিএম, ২০২৪-১২-২৬


সচিবালয়ের মূল ফটকের সামনের সড়ক বন্ধ

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ের মূল ফটকের সড়কটিতে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশে ব্যারিকেট দিয়ে বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

তবে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ের সামনের রাস্তার দোয়েল চত্বর থেকে গুলিস্তানের দিকের লেনটি খুলে দেওয়া হয়েছে। এবং গুলিস্তান থেকে দোয়েল চত্বরের দিকের লেন বন্ধ রয়েছে।