অফিস ছাড়তে বাধ্য করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে

Passenger Voice    |    ০৪:৪৬ পিএম, ২০২৪-১২-২৪


অফিস ছাড়তে বাধ্য করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে

ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলাকে ১৯ ডিসেম্বর তার অফিস থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। ব্যাংকের কর্মকর্তাদের উদ্ধৃতি থেকে এ খবরটি জানা গিয়েছে।

মনিরুল ব্যাংকের বোর্ডে এস আলম গ্রুপের প্রভাবশালী অবস্থানের সময়ে এ পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি গত ১৯ ডিসেম্বর ব্যাংকে একদল কর্মকর্তার প্রতিবন্ধকতার মুখে পড়েন। তারা তাকে অফিসে প্রবেশ করতে বাধা দেয় এবং বের হয়ে যেতে নির্দেশ দেন।

এদিনের পর থেকে মনিরুল অফিসে অনুপস্থিত রয়েছেন। ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), নাম প্রকাশে অনিচ্ছুক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ব্যবস্থাপনা পরিচালক অভ্যন্তরীণ বিষয়গুলোর কারণে অফিসে অনুপস্থিত রয়েছেন।

মনিরুল মৌলা এবং ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ আল মাসুদকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের কেউই তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।