শিরোনাম
Passenger Voice | ১১:৩৬ এএম, ২০২৪-১২-২১
ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশ এরিয়া, ব্র্যাঞ্চ অ্যান্ড সাব ব্র্যাঞ্চ বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)
বিভাগ: ক্যাশ এরিয়া, ব্র্যাঞ্চ অ্যান্ড সাব ব্র্যাঞ্চ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান। বাংলাদেশ ব্যাংকের নীতি, এএমএল প্রবিধান এবং মানি লন্ডারিং প্রতিরোধের নির্দেশাবলীতে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ০১ থেকে ০২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত