শিরোনাম
Passenger Voice | ০৪:২০ পিএম, ২০২৪-১২-১৮
বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে করে রাজশাহী থেকে নওগাঁ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
অটোরিকশা চালকরা বলছেন, মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের ওপর আক্রমণ করে। তাদের অটোরিকশা ভাঙচুর করে। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন বিচার করতে না পারলে লাগাতার আন্দোলনে যাবো।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকালে বাস চলাচল করার সময় অটোরিকশা চালকরা নওহাটায় দুটি বাস ভাঙচুর করে। এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত