বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ

Passenger Voice    |    ১১:০৫ এএম, ২০২৪-১২-১২


বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ

বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সদস্যরা।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিআরটিএ পরিচালককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমন, সদস্য মো. মনিরুজ্জামান মিয়া, মো. নিজাম উদ্দীন, মো. লুৎফুর বারী, মো. সোলায়মান, রাহিমা আক্তার মুক্তা, আকবর হোসেন, কাজী আল-আমিন, মাহমুদুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।