শিরোনাম
Passenger Voice | ০৫:৫২ পিএম, ২০২৪-১২-১১
যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির সাত মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম ‘সাত মসজিদ রোড শাখা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কানুতোষ মজুমদার, শাহিন মাহমুদ, রেদোয়ান-উল করিম আনসারী, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার, মো. আব্দুল জব্বার চৌধুরী, এম. মুর্শিদুল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত