শিরোনাম
Passenger Voice | ১২:৪৭ পিএম, ২০২৪-১২-১১
লং-মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এ লংমার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন তিনটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা।
বিএনপির সূত্রে জানা গেছে, লংমার্চের পথে ভৈরব মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। যুবদল সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।
এর আগে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে।
লং-মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লংমার্চ। তারা দেশরক্ষার জন্য আখাউড়ায় দিকে এগিয়ে যাচ্ছে। তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশ রক্ষায় এগিয়ে যাচ্ছে। লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত