শিরোনাম
Passenger Voice | ০৫:৪৯ পিএম, ২০২৪-১২-০৪
ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস ১ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত