শিরোনাম
Passenger Voice | ০৫:২৩ পিএম, ২০২৪-১১-৩০
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার
বিভাগ: ট্রাক্টর, হার্ভেস্টার এবং বাণিজ্যিক যানবাহন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ক্রেডিট রিকভারি/এনজিও মাইক্রোক্রেডিট অপারেশনে দক্ষতা। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে (প্রতিযোগিতামূলক বেতন)
অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত