শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি পেল ন্যাশনাল ব্যাংক

Passenger Voice    |    ১২:২১ পিএম, ২০২৪-১১-৩০


শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি পেল ন্যাশনাল ব্যাংক

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪’-এ দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪’-এ দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর হাতে শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪-এর ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসভিপি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান, ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা উপস্থিত ছিলেন।