ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপিতে ২ দিনে ২২০০ মামলা

Passenger Voice    |    ০৫:০৭ পিএম, ২০২৪-১১-২৩


ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপিতে ২ দিনে ২২০০ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে দুই হাজার ২০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুদিনে অভিযানকালে ৩৫টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।