শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২৪-১১-২৩
রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা নামের একটি ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
জানা গেছে, ওই ভবনে মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখা রয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত